বিক্ষোভের ডাক দিয়ে কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে কর্মসূচির প্রচার চালানো হয়।
মাইকিংয়ে জানানো হয়, রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির প্রচারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের ওখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।’








