Logo

হামলা হলে এবার অন্ধকারে ডুবতে পারে পুরো গোপালগঞ্জ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:৫১
হামলা হলে এবার অন্ধকারে ডুবতে পারে পুরো গোপালগঞ্জ
ছবি: সংগৃহীত

রাজনৈতিক কর্মসূচি বা বিরোধের জেরে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলে পুরো গোপালগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কোনো স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত যানবাহন ও দায়িত্ব পালনরত জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থার কোনো অংশ হামলা বা নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত হলে গোপালগঞ্জ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট স্থাপনা, যানবাহন এবং দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে ওজোপাডিকো।

একই সঙ্গে বিদ্যুৎ অবকাঠামো ও জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD