Logo

আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের সাংস্কৃতিক কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ২০:১৮
আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের সাংস্কৃতিক কর্মসূচি
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদী গণসংগীতের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর শহরের সিও অফিসসংলগ্ন সদর উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পিরোজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী এবং জাসাসের শিল্পীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, পিরোজপুর জেলা জাতীয়তাবাদী সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম, জাসাস নেতা মাহবুব হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি সুষ্ঠু ধারায় এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।

সাধারণ মানুষের ওপর নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গানের মাধ্যমে জনমত গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা এবং শিল্পীদের সমন্বয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গণসংগীত অনুষ্ঠানে শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। এসব গানের মাধ্যমে তাঁরা নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD