Logo

গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ যুবককে গ্রেপ্তার করল পুলিশ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
২৬ নভেম্বর, ২০২৬, ২০:২৪
গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ যুবককে গ্রেপ্তার করল পুলিশ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ জিয়াউদ্দিন ওরফে হানিফ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার জিয়াউদ্দিন ওই এলাকার আবুল বশরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জিয়াউদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরে তল্লাশি করে দেশীয় তৈরি একটি এলজি ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা। পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানায় নেওয়া হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD