Logo

জাবিতে গিয়ে গাঁজা খাচ্ছিলেন অন্য বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র-ছাত্রী, অতঃপর...

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৩ মে, ২০২৬, ১৬:৫৪
জাবিতে গিয়ে গাঁজা খাচ্ছিলেন অন্য বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র-ছাত্রী, অতঃপর...
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই শিক্ষার্থী হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম এবং স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ।

বিজ্ঞাপন

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১তম ব্যাচের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে তারা ক্যাম্পাসে এসেছিলেন। পরে সুইমিংপুল এলাকায় গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে মাদকসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলেও জানানো হয়েছে।

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD