Logo

নানা আয়োজনে বারিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৫ আগস্ট, ২০২৬, ১৭:২৮
নানা আয়োজনে বারিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে বারির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের নেতৃত্বে প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইনস্টিটিউটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের এবং পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লাসহ বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বারির প্রধান কার্যালয় চত্বরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, আত্মত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এ ছাড়া বাদ জোহর বারির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সন্ধ্যায় মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD