Logo

কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জ, ঢাকা
২০ অক্টোবর, ২০২৫, ১২:৪৪
কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
প্রতীকী ছবি।

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় ছুরিকাঘাতে মো. রুমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রুমান স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোহাম্মদ সানি জানান, আমার ছেলে প্রতিদিনের মতো দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে কালীগঞ্জ বয়েজ ক্লাবের সামনে কয়েকজন তাকে আটকে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে, এখনও বুঝতে পারছি না।

পরিবারটি দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিম নগর এলাকায় সিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, নিহত কিশোরের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD