Logo

যেসব এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করলো ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫২
যেসব এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করলো ডিএমপি
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও গণজমায়েত নিষিদ্ধ করেছে। এই নির্দেশ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনে কোনও ধরনের সভা, সমাবেশ বা আন্দোলনমূলক কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু ঘটনায় সুপ্রিম কোর্ট এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপি জানিয়েছে, জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD