Logo

বিআইডব্লিউটিএ’র নিয়োগ পরিক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১০:৪৯
বিআইডব্লিউটিএ’র নিয়োগ পরিক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩
ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ'র সাধারণ পুলভুক্ত, শুল্ক আদায়কারী ও নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদে সরাসরি নিয়োগ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৩ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উপ পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ'র সাধারণ পুলভুক্ত, শুল্ক আদায়কারী ও নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরিক্ষা রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, আজিমপুর গভঃ গার্লস স্কুল এন্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এবং ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র থেকে ৩ জন পরীক্ষার্থী প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উপ পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন বলেন, নিয়োগ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন একটি শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করার জন্য এজাহার দাখিল করা হয়েছে। বিআইডব্লিউটিএ ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD