রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রাজধানীর বনানী,গুলশান ও বাড্ডা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) রাজধানীর বনানী এলাকায় বনানী মাঠ, বনানী কোয়ার্টার, বনানী ৬ নম্বর রোড পার্ক, বনানী ব্লক-সি পার্ক, সোয়াট মাঠ, ডি ব্লক, বনানী, বৈশাখী পার্ক, এফ ব্লক, চেয়ারম্যান বাড়ি মাঠ, বনানী লেক রোড-১, গুলশান-২, রোড-৫০, গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ), বাড্ডা কোয়ার্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পার্ক ও মাঠসমূহের সার্বিক অবস্থা ও ব্যবস্থাপনা এবং কোয়ার্টারসমূহের সার্বিক অবস্থা পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যাসমূহ মনোযোগসহকারে শোনেন।
বিজ্ঞাপন
গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ) পরিদর্শনকালে মসজিদের বিভিন্ন স্থাপনা ও নকশা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়াও অন্যান্য স্থানসমূহে বিদ্যমান বিভিন্ন অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), প্রধান নগর পরিকল্পনাবিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞাপন








