Logo

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪৮
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেওয়ার ঘটনায় কবির হোসেন (৩২) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনায় সুমন মিয়া (২৪) নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত কবির হোসেন সোনালী ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর মতিঝিলের গোপিবাগ এলাকায় একটি বাসায় থাকতেন। আহত সুমন মিয়া গাইবান্ধার সাঘাটা থানার মধ্যপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

কবিরের রুমমেট পবন চন্দ্র দাস জানান, রাতে দুই আরোহীকে নিয়ে মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীই গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবার ঢামেক হাসপাতালে ফিরিয়ে আনার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কবির হোসেনের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD