Logo

এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হবেন সজীব ওয়াজেদ জয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫০
এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হবেন সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয় | ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসিকিউশন জানিয়েছে, আন্দোলনের তিন সপ্তাহের সময় বিভিন্ন সময়ে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়েছিল।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমও ১৩ দিন বন্ধ ছিল। এসব পরিষেবা ৫ আগস্ট দুপুর থেকে স্বাভাবিক হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধেও একই অভিযোগের তদন্ত শেষ হয়েছে। প্রসিকিউশন আশা করছে, সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বা আগামী সপ্তাহে সজীব ওয়াজেদ জয় ও পলকসহ আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

বিজ্ঞাপন

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা আন্দোলন দমন করতে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশনা দিয়েছিলেন এবং হত্যাকাণ্ডের পরামর্শ প্রদান করেছিলেন।

প্রসিকিউশনের পরিকল্পনা অনুযায়ী, ট্রাইব্যুনাল এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD