Logo

মিরপুর হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ মে, ২০২৬, ১১:৫০
মিরপুর হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, সুমনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ব্যারিস্টার সুমন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে জামিন বহাল রাখেন।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD