Logo

আদালতে বিরক্ত সালমান এফ রহমান, বললেন ‘এই গরমে মরেই যাবো’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৮:২২
আদালতে বিরক্ত সালমান এফ রহমান, বললেন ‘এই গরমে মরেই যাবো’
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করার সময় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হলে বিরক্তি প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে একটি প্রিজন ভ্যান পৌঁছায়। সেখান থেকে প্রথমে সালমান এফ রহমানকে নামানো হয়। এ সময় তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট এবং হাতে হাতকড়া ছিল।

পুলিশ সদস্যরা তাকে নামানোর সময় তিনি বলেন, ‘অনেক গরম, খুব গরম। এই গরমে এসব পরে মরেই যাবো।’

বিজ্ঞাপন

এরপর একই প্রিজন ভ্যান থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে নামানো হয়।

কিছুক্ষণ পর আদালত প্রাঙ্গণে আসে আরেকটি প্রিজন ভ্যান। এতে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাকে পুলিশের কাঁধে ভর দিয়ে নামতে দেখা যায়। তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকলেও মাথায় হেলমেট ছিল না। ঘাড়ে ছিল সার্ভাইক্যাল কলার।

প্রিজন ভ্যান থেকে নামার সময় পলক বলেন, তিনি হাসপাতাল থেকে এসেছেন এবং এখনো ব্যথা রয়েছে। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক ও সাদেক খানকে পৃথক দুটি মানিলন্ডারিং মামলায় আদালতে হাজির করা হয়। অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় আদালতে তোলা হয় জুনাইদ আহমেদ পলককে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD