ছাত্রদলের করা মামলায় জামিন পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, এদিন ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তারেক রেজার জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
একই মামলায় গ্রেফতার হওয়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান এর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
বিজ্ঞাপন
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহের একটি আদালতে তাদের দুজনকে হাজির করে সদর থানা পুলিশ। সেখান থেকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তারা বিচারিক হেফাজতে ছিলেন।








