Logo

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৬, ১৫:৩৫
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের সিদ্ধান্তের পর রাজধানীতে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ কয়েকটি বিধানকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে। এরপর এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী।

ওই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে হচ্ছে। পঞ্চদশ সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ধারা ৭-ক ও খ ফ্যাসিজমকে চিরস্থায়ী করার কৌশল ছিল। এই রায়ে হাইকোর্ট সিদ্ধান্ত বহাল থাকল। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল।

আসাদুজ্জামান আরও বলেন, জুলাই সনদকে সামনে রেখে কীভাবে গণতন্ত্রের পথে কাজ করা যায়; সংসদীয় কমিটি করা হবে, তারাই পুরো প্রক্রিয়া সবার মত নিয়ে বাস্তবায়ন করবে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD