সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে বর্তমানে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অপরদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে আইনগত কোনো বাধা থাকছে না।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশ দেওয়ার জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তিনি চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন।
এদিকে আপিল বিভাগের সর্বশেষ আদেশের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকছে না। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দেওয়ায় বিষয়টির আইনগত নিষ্পত্তি পরবর্তী বিচারিক কার্যক্রমের মাধ্যমে নির্ধারিত হবে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মামলার কার্যক্রম চলমান থাকবে।








