Logo

বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ১৪:২৪
বউয়ের শাড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার প্রিন্স মামুন
ছবি: সংগৃহীত

কোটি টাকা যৌতুক দাবি এবং স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা কনটেন্ট নির্মাতা আবদুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, এবার আত্মহত্যার চেষ্টা সংক্রান্ত মামলাতেও গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারেই রাখা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

মামলার নথি অনুযায়ী, গত ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে আসেন প্রিন্স মামুন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগ এনে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগ এনে আরেকটি মামলা করেন মোহনা। ওই মামলায় ২৪ জুলাই জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। পরদিন অর্থাৎ ২৫ জুলাই আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারে আতিকিয়া ফাইজাহ মোহনা উল্লেখ করেন, গত ২৩ জুলাই রাত অনুমান ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১১ নম্বর রোডের বাসায় অবস্থানকালে প্রিন্স মামুন ফেসবুক লাইভে আসেন। লাইভে এসে বেডরুমের সিলিং ফ্যানের সঙ্গে মোহনা শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করবেন এবং বাদী ও তার পরিবার দায়ী থাকবে মর্মে প্রচার করতে থাকেন। লাইভ দেখে বাদী দ্রুত আসামির বাসায় গিয়ে দেখতে পান, প্রিন্স মামুন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এবং চিৎকার করে বলছেন— তোমরা রুম থেকে বের হয়ে যাও, আমি এখন সুইসাইড করবো। পরে মোহনার মা, ধর্মভাই আব্দুল মোমিন ও লিখন এবং আসামির পিতা-মাতার সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশি সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD