Logo

মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৩, ২৪:৫৬
মিথিলার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন সৃজিত
ছবি: সংগৃহীত

এপার-ওপার বাংলায় বিয়ে বিচ্ছেদের জোর চর্চা চললেও চুপ থেকেছেন সৃজিত মুখার্জি।

বিজ্ঞাপন

সম্প্রতি নির্মাতা সৃজিত মুখার্জী ও অভিনেত্রীর রাফিয়াত রশিদ মিথিলার মধ্যে বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন খবর প্রকাশে আনে। 

এপার-ওপার বাংলায় বিয়ে বিচ্ছেদের জোর চর্চা চললেও চুপ থেকেছেন সৃজিত মুখার্জি।  মিথিলাও অল্প বাক্যে জানিয়েছেন প্রতিক্রিয়া। প্রশ্ন রেখে বলেছেন ''এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর পর কথা বলেছেন  সৃজিত।  ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ কে বললেন, ''আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। আমি মধ্যপ্রদেশে শুটিং নিয়ে ব্যস্ত আছি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।''

বিজ্ঞাপন

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সৃজিতের সঙ্গে মিথিলার পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়াপাড়ায়।

বিজ্ঞাপন

সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD