Logo

আসামে কাঁঠাল ব‍্যবসায়ীকে খুন

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ২২:৩৮
আসামে কাঁঠাল ব‍্যবসায়ীকে খুন
ছবি: সংগৃহীত

মুগুরের আঘাতে সুনাম উদ্দিনের মাথার ঘিলু বের হয়ে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে

বিজ্ঞাপন

আসামরাজ‍্যরে হাইলাকান্দি জেলার লালায় দিনদুপুরে কাঁঠাল ব‍্যবসায়ীকে মুগুর দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।

রবিবার (১১ জুন) বিকালে লালা বিলাইপুর থানাধীন ধলছড়া ফরেস্ট ভিলেজের বাজারে সুনাম উদ্দিন (৫০) বাজারে কাঁঠাল বিক্রি করতে আসেন। প্রতিবেশি দিলোয়ার পূর্ব শত্রুতার জেরে সুনামের উপর হামলা চালিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। 

বিজ্ঞাপন

মুগুরের আঘাতে সুনাম উদ্দিনের মাথার ঘিলু বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

বিজ্ঞাপন

খবর পেয়ে বিলাইপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 

বিজ্ঞাপন

ঘটনার পর দিলোয়ার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ খুনের মামলা নথিভুক্ত করে তদন্তে নামলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। 

বিজ্ঞাপন

এ ঘটনায় গ্রামবাসী ক্ষোভে অভিযুক্ত দিলোয়ারদের বাড়িঘর ভেঙে চুরমার করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD