ঈদের গান ‘বন্ধু তোমায় ভালবাসি’

গানটি গীতিকার মামুন আফনান রুমীর গীতিকথায় সুর করেছেন আকরাম খান। সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
বিজ্ঞাপন
এবারের ঈদুল আযহায় ‘বন্ধু তোমায় ভালবাসি’ শিরোনামে একটি গান মুক্তি পেতে যাচ্ছে। গানটিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার সঙ্গে জুটি বেধে কণ্ঠ দিয়েছেন উপ পুলিশ পরিদর্শক এস আলম।
গানটি গীতিকার মামুন আফনান রুমীর গীতিকথায় সুর করেছেন আকরাম খান। সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গান প্রসঙ্গে এস আলম বলেন, ‘কাজের ফাঁকে ভালবাসার জায়গা থেকে গান গাওয়ার চেষ্টা করছি। এবার সালমার সঙ্গে কণ্ঠ দিলাম। এ গানটি আশা করি সবার ভাল লাগবে।’
বিজ্ঞাপন
প্রসঙ্গত, বর্তমানে ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা হিসেবে এস আলম কর্মরত রয়েছেন। এ পর্যন্ত তিনি দশটি গানে কণ্ঠ দিলেন। গত ৫ বছর ধরে গানে কণ্ঠ দিয়ে আসছেন তিনি।
বিজ্ঞাপন
জেবি/এসবি








