Logo

ইংল্যান্ডের আ্যাশেজ দলে রেহান

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৩, ২০:৫১
ইংল্যান্ডের আ্যাশেজ দলে রেহান
ছবি: সংগৃহীত

মঈন আলির সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজের এজবাস্টন টেস্টে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে স্বাগতিক ইংল্যান্ড।  তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দ্বিতীয় ম্যাচের জন্য ইংলিশরা স্কোয়াডে যুক্ত করেছে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে। গত বছর করাচিতে নিজের অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন তিনি।

মঈন আলির সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না রেহানের। ১০ ম্যাচে পেয়েছেন কেবল ছয় উইকেট। যদিও ব্যাট হাতে ৩৮.৪৫ গড়ে চার হাফ সেঞ্চুরিতে ৪২৩ রান করেছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছর পাকিস্তানের বিপক্ষে অভিষেকে ৪৮ রানে পাঁচ উইকেট নেন রেহান।  ওই ম্যাচে ‘নাইটওয়াচম্যানের’ ভূমিকায় তাকে ব্যাটিংয়ে পাঠানো হয় তিন নম্বরে। এবার ব্যাটিংয়ের দিক বিবেচনায় অ্যাশেজেও সুযোগ মিললো রেহানের।

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD