Logo

যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৩, ২১:০১
যুক্তরাষ্ট্র গেলেন জায়েদ খান
ছবি: সংগৃহীত

গেল দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড।

বিজ্ঞাপন

এবাবের ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান।

বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাতে বিমানের বিজনেস ক্লাসে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। যদিও যুক্তরাষ্ট্রের এসব অনুষ্ঠানে যাওয়ার জন্য আয়োজকরা সচরাচর কারো জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেন না। কিন্তু জায়েদ খানকে বিজনেস ক্লাসের টিকিট দিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জায়েদ খান জানান, ‘এত দূরের জার্নি ইকোনমি ক্লাসে কঠিন। বিষয়টা জানাতেই আয়োজকরা আমার জন্য বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করে দিয়েছেন। আমি তাদের প্রতি ভালোবাসা জানাই।’ 

বিজ্ঞাপন

গেল দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে ঢালিউড অ্যাওয়ার্ড। সর্বশেষ ২০২২ সালের ১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসেছিলো সবশেষ আসর। এবার ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন। এছাড়াও ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম অ্যাওয়ার্ড। মূলত দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিল্ম অ্যাওয়ার্ড আয়োজনে অংশ নেবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।

বিজ্ঞাপন

আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের আলমগীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেবেন - মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা), চিত্রনায়িকা পূজা চেরি, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD