Logo

মদ পান করেন কিনা, জানালেন শ্রুতি হাসান

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৩, ০১:৩৪
মদ পান করেন কিনা, জানালেন শ্রুতি হাসান
ছবি: সংগৃহীত

না, আমি মাদকাসক্ত নেই। এমনকি মদ স্পর্শ পর্যন্তও করি না।

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড ইন্ডাস্ট্রির তারকাদেরে মদ্যপান নিয়ে নানা ধরণের  প্রশ্ন উঠে। এমনকি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে কয়েকজন তারতাকে ডাকাও হয়েছিল।

সম্প্রতি প্রশ্ন উঠল, অভিনেত্রী শ্রুতি হাসানকে নিয়ে। তিনি কি মাদক নেন? ঠিক এভাবেই সরাসরি প্রশ্ন করা হলো এ বলিউডের তারকাকে। অবশ্য অভিনেত্রীও সোজাসাপটা উত্তর দিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে আস্ক মি অ্যানিথিং (#askmeanything) পর্ব করেন শ্রুতি। সেখানেই তাকে একজন প্রশ্ন করেন, আপনি কি মাদকাসক্ত?

বিজ্ঞাপন

উত্তরে তিনি বলেন, “না, আমি মাদকাসক্ত নেই। এমনকি মদ স্পর্শ পর্যন্তও করি না। খুবিই সংযমী লাইফস্টাইল আমার। এ জন্য নিজের কাছে আমি খুবই কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

পর্দার সামনে বা আড়ালে, নিজ দাপটে চলতেই বেশি পছন্দ করেন শ্রুতি। অথচ এবার কিনা তাকে মাদক সেবনের প্রশ্ন করা হলো। অবাক করার মতো হলেও এর  উওর দিয়েছেন অভিনেত্রী।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD