Logo

দামি গাড়ি কিনলেন মহেশ বাবু

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৩, ০৩:৩৮
দামি গাড়ি কিনলেন মহেশ বাবু
ছবি: সংগৃহীত

মহেশ বাবু গোল্ড কালারের একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন।

বিজ্ঞাপন

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। এবার তিনি বিলাসবহুল একটি নতুন গাড়ি কিনিছেন! 

সংবাদমাধ্যম পিংকভিলা জানায়, মহেশ বাবু গোল্ড কালারের একটি রেঞ্জ রোভার গাড়ি কিনেছেন। গাড়িটির মূল্য ৫ কোটি ৪০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ১১ লাখ টাকার বেশি)। মহেশ বাবু হায়দরাবাদের একমাত্র ব্যক্তি যার সংগ্রহে গোল্ড কালারের রেঞ্জ রোভার গাড়ি রয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ মহেশ বাবু অভিনীত  ‘সরকারু ভারি পাতা’ সিনেমা  মুক্তি পায়। পরশুরাম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মহেশ বাবু ও কীর্তি সুরেশ। গেল বছরের ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৩০ কোটি রুপি।

বিজ্ঞাপন

মহেশ বাবুর হাতে পরবর্তী ‘গুন্তুর করম’ নামে একটি সিনেমা রয়েছে। ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন শ্রীলীলা। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ২০২৪ সালের ১৩ জানুয়ারি মুক্তি পাবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD