Logo

সুড়ঙ্গে ‘আপত্তিকর দৃশ্য’, যা বললেন পরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ০৩:৫৯
সুড়ঙ্গে ‘আপত্তিকর দৃশ্য’, যা বললেন পরিচালক
ছবি: সংগৃহীত

সুড়ঙ্গতে বেশ কিছু আপত্তিকর দৃশ্যের অভিযোগ এনেছেন দর্শকেরা।

বিজ্ঞাপন

‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো!  এই ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সুড়ঙ্গ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রশংসা কুরাচ্ছেন নিশো।

তবে অনেকে আবার এই ছবিতে থাকা বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন। সুড়ঙ্গতে বেশ কিছু আপত্তিকর দৃশ্যের অভিযোগ এনেছেন দর্শকেরা। তারা বলছেন, অল্পবয়সীদের জন্য এই সিনেমা নয়। এক দর্শক বলেন, দৃশ্যগুলো সিনেমাটিতে রয়েছে, সেটা যদি আগে ট্রেলারে দেখতে পেতাম তবে বাচ্চা নিয়ে আসতাম না। ব্যাপারটা একটু অস্বস্তিকর। 

বিজ্ঞাপন

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আরকে দর্শক অভিযোগ করে বলেন,  সুড়ঙ্গ সিনেমায় বেশ কিছু অ্যাডাল্ট সিন রয়েছে। যারা পরিবার নিয়ে সিনেমাটি দেখছেন তারা কিছুটা বিব্রত। এ বিষয়টি পরিচালকের মাথায় রাখা দরকার ছিল।

বিজ্ঞাপন

দর্শকদের তোলা এমন অভিযোগের পর মুখ খুলেছেন ছবিটির নির্মাতা রায়হান রাফী। তিনি বললেন, “আমার মনে হয় আমার সিনেমায় অ্যাডাল্ট কোনো দৃশ্য নাই। একটি সিনেমা নির্মাণের সময়ে অনেক কিছু ভাবতে হয়। প্রেম বিষয়টি একেকজনের কাছে একেকরকম। একেকজন দর্শকের পয়েন্ট অব ভিউ ভিন্ন। আমি তাদের ভাবনাকে শ্রদ্ধা করি। ”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাস্তবতা মেনেই ‘সুড়ঙ্গ’ বানাতে হয়েছে বলে জানিয়ে এ পরিচালক আরও বলেন, “আমরা যে সিনেমার সেন্সর পেয়েছি, সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী নির্মাণ করেই পেয়েছি। এটাতে সরাসরি এমন কোনো দৃশ্য রাখিনি। গল্পের প্রয়োজনে যতটুকু রাখা দরকার ততটুকুই রেখেছি। সারা পৃথিবীতে রিয়েলিস্টিক সিনেমা নির্মিত হচ্ছে। আমরাও রিয়েলিস্টিক সিনেমা বানিয়েছি। বাস্তবতার বাইয়ের গিয়ে তো সিনেমা বানাতে পারব না!”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD