ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না: আফরান নিশো

সিনেমাগুলো মুক্তির পর থেকেই পর্দায় বাজিমাত করেছে । দর্শকদেরও প্রশংসা পাচ্ছে তাদের নতুন সিনেমা।
বিজ্ঞাপন
এবাবের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা।
সিনেমাগুলো মুক্তির পর থেকেই পর্দায় বাজিমাত করেছে । দর্শকদেরও প্রশংসা পাচ্ছে তাদের নতুন সিনেমা। যার কারণে এই দুই অভিনেতার ভক্তরাও মেতেছেন নানা তর্ক-বিতর্কে। কেউ বলছেন ‘সুড়ঙ্গ’ এবারের ঈদের সেরা সিনেমা। আবার কেউ দাবি করছেন ‘প্রিয়তমা’ই সেরা।
বিজ্ঞাপন
যদিও এসব নিয়ে দুই অভিনেতার কেউ কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে গেল সোমবার (৩ জুলাই) বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় গণমাধ্যমের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’ টিম। যেখানে কথা বলেছেন অভিনেতা আফরান নিশো।
বিজ্ঞাপন
গণমাধ্যমকর্মীদেরের বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে ‘বিয়ে-বউ’ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায় এই অভিনেতাকে। যেখানে পরোক্ষভাবে শাকিব খানকেই যেন খোঁচা মেরেছেন তিনি।
বিজ্ঞাপন
আফরান নিশো বলেন, “একটা প্রশ্ন বারবারই আসে, সেটা হচ্ছে চাপ। এই চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি। চাপটা আসলে কীসের?”
বিজ্ঞাপন
এরমধ্যেই এক সংবাদকর্মী বলেন, ‘বয়সটা বলে দিলেন!’ জবাবে নিশো যেই উত্তর দিলেন সেখানেই যেন শাকিবকে নিশানা করলেন। তিনি বললেন, “বয়স বলছি কারণ, আমি তো সো কলড ওই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না বা বাচ্চার কথা বলব না। এসব ধারণা ছিল অনেক আগে। যখন নায়কদের বেশি এক্সক্লুসিভ থাকতে বলা হতো। জনগনের সঙ্গে দেখা না করা সাক্ষাৎ না দেওয়ার প্রচলন ছিল।”
বিজ্ঞাপন
প্রসঙ্গত, অভিনেতা নিশোর এমন মন্তব্যর পর শাকিব ভক্তরা অভিনেতার দিকে আঙুল তুলছেন। সিনেমার প্রচারে গিয়ে অপরকে নিশানা করে কিছু বলারও সমালোচনা করছেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








