Logo

সালমান বিয়ে না করা পর্যন্ত জুতা পরবেন না রাখি

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ২৩:৩২
সালমান বিয়ে না করা পর্যন্ত জুতা পরবেন না রাখি
ছবি: সংগৃহীত

আমার প্রার্থনা সালমান খান যেন বিয়ে করেন। আমার ভাই (সালমান খান) যদি বিয়ে না করে তবে আমি জুতা পরব না

বিজ্ঞাপন

হঠাৎ জুতা ছাড়া মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ছবিটি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে এয়ারপোর্টে খালি পায়ে কেন রাখি সাওয়ান্ত? এ প্রশ্নের উত্তর দিয়েছে দেশটির গণমাধ্যম  টাইমস অব ইন্ডিয়া।

জুতা ছাড়া হাঁটার কারণ ব্যাখ্যা করে রাখি বললেন, “আমার প্রার্থনা সালমান খান যেন বিয়ে করেন। আমার ভাই (সালমান খান) যদি বিয়ে না করে তবে আমি জুতা পরব না। শ্রীলঙ্কা, দুবাই থেকে আমি খালি পায়ে এসেছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালমান খান কাকে বিয়ে করবে? এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, “আমার ভাইয়ের মনে একজন আছেন।”

সবশেষ সালমানের উদ্দেশ্যে রাখি সাওয়ান্ত বলেন, “সালমান ভাই, দয়া করে বিয়ে করো। আমাদের দেশকে সন্তান দাও।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোপনে আদিলকে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর আদিল রাখিকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে গড়িমসি করছিলেন। সেই সময়ে সালমান খানের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়েছিল বলে জানিয়েছিলেন রাখি। যদিও কিছু দিন আগে আদিলকে ডিভোর্স দিয়েছেন রাখি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD