Logo

আবারও আলোচনায় মিম

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ০২:৪৯
আবারও আলোচনায় মিম
ছবি: সংগৃহীত

আলোচিত এই ওয়েভ সিরিজ নির্মাণ করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ

বিজ্ঞাপন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদুল আজহার আগের দিন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। প্রযোজনা সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মুক্তির পরই দর্শকের দারুণ সাড়া পাচ্ছে ওয়েব সিরিজটি।

আলোচিত এই ওয়েভ সিরিজ নির্মাণ করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের নির্মাতা সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে নীরা চরিত্রে তাক লাগানো পারফর্মেন্স দেখিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং এন্টি টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা এফ এস নাঈম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়েভ সিরিজের প্রসঙ্গে মিম বলেন, “মিশন হান্টডাউন’ দিয়ে হইচই-এ আমার যাত্রা শুরু হলো। প্রথম কাজে এতো সাড়া পাব, ভালোবাসা পাব ভাবিনি। গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন। দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “গল্পটার পরতে পরতে রহস্য, যা দর্শকদের প্রতিনিয়ত ভাবাচ্ছে। সাধারণত ঈদে, প্রচুর কনটেন্ট প্রকাশ পায়। সেখানে ‘মিশন হান্টডাউন’- দর্শকদের মন কাড়ছে, সেটাই আনন্দের।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘মিশন হান্টডাউন’ ওয়েভ সিরিজে বিদ্যা সিনহা মিম ছাড়াও এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরিম মাহি, পূজা এগনেজ ক্রুজ, মীর রাব্বি, নীশা চৌধুরী, আশরাফুল আশীষ প্রমুখ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD