Logo

শাহরুখ খান আহত, নাকে অস্ত্রোপচার

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৩, ২৪:১৭
শাহরুখ খান আহত, নাকে অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করার সময় নাকে আঘাত পান শাহরুখ খান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন  শুটিং সেটে আহত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার নাকে একটি অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ জুলাই)  টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণমাধ্যমটিকে একটি সূত্র বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করার সময় নাকে আঘাত পান শাহরুখ খান। এতে নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকেল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রক্তক্ষরণ বন্ধের জন্য শাহরুখের নাকে ছোট একটি অস্ত্রোপচার করাতে হয়। পরে তাকে নাকে ব্যান্ডেজ অবস্থায় দেখা গেছে। এরই মধ্যে শাহরুখ ভারতে ফিরেছেন, আপাতত বাড়িতে অবস্থান করছেন তিনি।”

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। 

বিজ্ঞাপন

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD