Logo

বিয়ে করলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ২৩:২৫
বিয়ে করলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা

বিজ্ঞাপন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন বিয়ে করেছেন। ঘরোয়াভাবেই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবার দোয়া চাই।’

বিজ্ঞাপন

ফারিয়ার দেওয়া পোস্টে দেখা যায়, গতকাল (৬ জুলাই) বিয়ে সেরেছেন তিনি। তবে স্বামীর নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করায় শুভকামনা জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা।

বিজ্ঞাপন

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD