Logo

ঈদের সিনেমা নিয়ে রেষারেষি নিয়ে যা বললেন ফারুকী

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ০২:৩০
ঈদের সিনেমা নিয়ে রেষারেষি নিয়ে যা বললেন ফারুকী
ছবি: সংগৃহীত

সোমবার (১০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দিয়েছেন এই নির্মাতা।

বিজ্ঞাপন

দেশের তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রায় সময়ই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই নির্মাতা। বর্তমানে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে চলছে ব্যাপক রেষারেষি। এর সূত্র ধরে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে মুখ খুলেছেন ফারুকী।

সোমবার (১০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দিয়েছেন এই নির্মাতা।

বিজ্ঞাপন

দৈনিক জনবাণী'র পাঠকদের জন্য ফারুকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

“এবারের ঈদে মানুষ হলে গেছে, তিনটা ছবি নিয়ে কথাবার্তা হয়েছে। কারো হয়তো এটা ভালো লেগেছে, কারো লাগে নাই। কারো ঐটা ভালো লেগেছে, অন্যজনের সেটা লাগে নাই। কিন্তু এই যে মানুষ হলে যাচ্ছে- এই জিনিসটা সেলিব্রেট করার কথা ছিলো। কিন্তু সেখানে পুরা জিনিসটাই এবার মোটামুটি আমরা আমাদের  জাতীয় রাজনীতির পর্যায়ে নামাইয়া নিয়া আসছি। খুবই দুঃখজনক ছিলো ব্যাপারটা।”

বিজ্ঞাপন

“নিজের সাফল্য সেলিব্রেশনের পরিবর্তে আমরা দেখলাম অন্যকে টেনে নামানোর প্রাণান্ত চেষ্টা! এটা যে এবারই  শুরু হয়েছে তা না! বেশ কয়েক বছর ধরে দেখছি ওটিটি কেন্দ্রিক ক্যাম্পেইনের সময়ও এরকম হচ্ছে! একটা সংঘবদ্ধ প্রচেষ্টা চলে অন্যদের খারিজ করে শুধু আমি বা আমারটাই সেরা প্রমাণ করতে! আমাদের জাতীয় রাজনীতিতে যেমন শত ফুল ফুটতে দেয়ার নিয়ম নাই, সিনেমা-ওটিটিতেও যদি আমরা এটা আমদানী করে ফেলি, এর চেয়ে দুঃখের কিছু থাকবেনা।”

বিজ্ঞাপন

“মনে রেখো, ভাই ও বোনেরা, শুধু আমরা আর মামারা মিলে একটা ইন্ডাস্ট্রি হবে না। সবাই মিলেই সেটা হবে। নিজের পাশে অন্যকে দাঁড়াবার জায়গাটা দিতে হবে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD