Logo

শাহরুখের ‘জওয়ান’ নিয়ে যা বললেন সালমান

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ০৬:১৩
শাহরুখের ‘জওয়ান’ নিয়ে যা বললেন সালমান
ছবি: সংগৃহীত

তিনি ভিডিওটি শেয়ার করে জানালেন, প্রথম দিনেই প্রেক্ষাগৃহে যাবেন বন্ধু শাহরুখের সিনেমা দেখতে।

বিজ্ঞাপন

অবশেষে বলিউড বাদশার শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও সোমবার (১০ জুলাই) প্রকাশ্যে এসেছে। ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখকে দেখা গেছে ভিন্ন ভিন্ন রূপে। কেরিয়ারের প্রথম একই সিনেমায় শাহরুখের এতগুলো লুক প্রকাশিত হয়েছে। ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

এমনকি সামাজিকমাধ্যমের হ্যান্ডলে সেই প্রিভিউ পোস্ট করে অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। বলিউডের 'ভাইজান' খ্যত সালমান খানও এর বাইরে যাননি, তিনি ভিডিওটি শেয়ার করে জানালেন, প্রথম দিনেই প্রেক্ষাগৃহে যাবেন বন্ধু শাহরুখের সিনেমা দেখতে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভিডিওটে শেয়ার করে ক্যাপশনে সালমান লেখেন, “পাঠান জওয়ান বান গায়া, অসাধারণ প্রিভিউ, প্রচণ্ড পছন্দ হয়েছে। এই ধরনের সিনেমা একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মাজা আহ গায়া ওয়াহহহ।”

বিজ্ঞাপন

‘জওয়ান’ সিনেমাটি বানিয়েছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর সিনেমাটিতে অতিথি চরিত্রে চমক দেবেন দীপিকা পাডুকোন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD