Logo

শাকিবে মুগ্ধ ইধিকা পাল

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ২৩:৩৪
শাকিবে মুগ্ধ ইধিকা পাল
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে প্রথম সিনেমার কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শীর্ষ নায়ক  শাকিব খানে বিপরীতে কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল অভিনয় করছেন। ইতোমধ্যে 'প্রিয়তমা' ছবির মাধ্যমে বাঙালি সিনেমাপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। এটি ইধিকার প্রথম সিনেমা। ক্যারিয়ারে প্রথম সিনেমার কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি।’

বিজ্ঞাপন

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা জানান, “প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছেন। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল।”

বিজ্ঞাপন

“তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব— এটা ভেবে শুরুতে নার্ভাস ও মানসিক চাপে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেককেয়ার করেছে, আমি জাস্ট মুগ্ধ হয়েছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইধিকা আরও বলেন, “শাকিব খান যেহেতু এ দেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD