Logo

শান্তি আলোচনায় বসতে সৌদিতে সুদানি প্রতিনিধি দল

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৩, ২৩:২৪
শান্তি আলোচনায় বসতে সৌদিতে সুদানি প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

শনিবার (১৬ জুলাই) দেশটির প্রতিনিধিদলটি সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় পৌঁছেছে।

বিজ্ঞাপন

সুদানে কয়েক মাস ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফের সঙ্গে দেশটির একটি সরকারি প্রতিনিধিদল আলোচনা শুরু করতে সৌদি আরব সফরে গেছে।


সুদান সরকারের একটি সূত্র জানায়, শনিবার (১৬ জুলাই) দেশটির প্রতিনিধিদলটি সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় পৌঁছেছে। এর আগে আমেরিকা ও সৌদি আরবের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর গতমাসে শান্তি আলোচনা স্থগিত করে দেয় ওয়াশিংটন ও রিয়াদ। 


গেল  ২০ মে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সুদানের সংঘর্ষরত দুই পক্ষ নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়।কিন্তু কার্যত সংঘর্ষ কখনওই বন্ধ হয়নি এবং ওই চুক্তি লঙ্ঘনের জন্য সুদানের সেনাবাহিনী ও আরএসএফ পরস্পরকে দায়ী করে আসছে।


আরও পড়ুন: সিগারেট ধরালে তার দিকে সবাইকে তাকিয়ে থাকার নির্দেশ


ওদিকে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানায়, দেশটির ওমদুরমান শহরের একটি হাসপাতালে শনিবার এক ড্রোন হামলায় অন্তত চার বেসামরিক ব্যক্তি নিহত ও অপর চারজন আহত হয়েছে। হামলার জন্য আরএসএফকে দায়ী করেছে ওই মন্ত্রণালয়।


আরও পড়ুন: পিটিআই নিষিদ্ধ হলে নতুন দল গড়ে ক্ষমতায় যাব: ইমরান খান


সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফ প্রধান মোহাম্মাদ হামদান দাগালোর মধ্যকার ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে কয়েক মাস ধরে গৃহযুদ্ধ চলছে। সূত্র : আল-জাজিরা, পার্সটুডে


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD