Logo

যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে যেভাবে কাটিয়েছেন অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ২২:২৫
যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে যেভাবে কাটিয়েছেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটিয়েছেন, সে ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

প্রাক্তন তারকাদম্পতি ঢাকাই ছবির সুপার স্টার শাকিব খান ও  ঢালিউড কুইত খ্যাত অপু বিশ্বাস। সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঘুরে এসেছেন এই অভিনেত্রী। সেখানে  শাকিব খানের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। বলা যায়, দীর্ঘ সময় পর বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশ উপভোগ করেছেন ছোট্ট জয়।

যুক্তরাষষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটিয়েছেন, সে ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

তিনি বললেন, “আমেরিকা স্বপ্নের দেশ। সেখানকার প্রতিটি স্থানই ঘুরে দেখার মতো। যারা গিয়েছেন, তারা এ বিষয়টা ভালো জানেন। আমরাও বেশ ভালো সময় কাটিয়েছি।”

বিজ্ঞাপন

বাবা-ছেলের সম্পর্ক একদমই বন্ধুর মতো উল্লেখ করে অপু বিশ্বাস। তিনি বলেন, “জয়ের সঙ্গে ওর বাবার (শাকিব) সম্পর্কটা বন্ধুর মতো। দুই বন্ধু যখন পাশাপাশি থাকে, তার চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছু হয় না। আমেরিকায় গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে। জয় প্রতিদিন একটা করে খেলনা কিনত। সেগুলো সকালে কিনে বিকেলেই ভেঙে ফেলত। জয়ের একটা অভ্যাস, সে স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো জিনিস খুলে জানতে চেষ্টা করে। পরবর্তীতে আবার সেটাকে ঠিকঠাক করে ফেলে। মূলত এ কারণেই মজার ছলেই পকেট ফাঁকা করার কথা বলা হয়েছিল।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জয়ের মাকে (অপু বিশ্বাস) কী গিফট করেছে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন,“যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরেই বলা হয়, তাহলে বলতে হবে- অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় গিফট।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD