Logo

ট্রলের শিকার শাহরুখ কন্যা সুহানা

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৩, ২২:৩৭
ট্রলের শিকার শাহরুখ কন্যা সুহানা
ছবি: সংগৃহীত

সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী প্রতিষ্ঠানটির লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা যায়।

বিজ্ঞাপন

সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে  চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা। তবে প্রথম কাজেই সমালোচনার মুখে সুহানা, তাকে নিয়ে ট্রল চলছে সোশ্যাল মিডিয়া । 

সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী প্রতিষ্ঠানটির লিপস্টিকের বিজ্ঞাপনে দেখা যায়। তারপরই শুরু হয় সমালোচনা ও ট্রল। ঠোঁটে টকটকে লাল রং, গায়ের রংও দুধসাদা প্রায়। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। 

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যমে কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’

বিজ্ঞাপন

কেউ লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনও দরকার ছিল কি?’ কারও সোজাসাপটা প্রশ্ন, ‘ওর গায়ের রং ফর্সা করার কী দরকার?’ কেউ লিখেছেন ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’ 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে,  খুব শিগগিরই ‘দি আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সুহানা। সেই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ করবেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দাও। 

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD