Logo

মরক্কোয় মিনিবাস খাদে পড়ে প্রাণ গেল ২৪ জনের

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৩, ২০:২৬
মরক্কোয় মিনিবাস খাদে পড়ে প্রাণ গেল ২৪ জনের
ছবি: সংগৃহীত

মিনিবাসটি লোকজনকে নিয়ে মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে নিয়ে যাচ্ছিল।

বিজ্ঞাপন

মরক্কোয় একটি পার্বত্যাঞ্চলে মিনিবাস গভীর খাদে পড়ে ২৪ জন মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৭ আগস্ট) আলতাস পর্বতের পাদদেশে দেমনেত শহরের রাস্তায় ঘটা এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, মিনিবাসটি লোকজনকে নিয়ে মরক্কোর কেন্দ্রস্থলে একটি বাজারে নিয়ে যাচ্ছিল। সে সময় একটি বাঁকে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর ছবিতে খাদের অতলে ভাঙাচোরা মিনিবাসটি পড়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেমনেত হাসপাতালের পরিচালক ইউসেফ মাখলুফি মরোক্কোর সরকারি সম্প্রচারমাধ্যম ২এম-কে  জানান, সব যাত্রীই নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই নারী এবং এক শিশুও আছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক পরিবহন ফোরামের তথ্যানুসারে, ২০২০ সালে মরক্কোর রাস্তায় দিনে গড়ে ৮ জন মানুষ প্রাণ হারিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD