Logo

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’: আইনমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৩, ২৪:০৮
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন হয়ে ‘সাইবার নিরাপত্তা আইন’: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে

বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।

তিনি আরও বলেন, “কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। সেজন্য আমরা সেটাকে যেসব কারণে মিসইউজ এবং অ্যাবিউজ হয়, সেগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি আইনের মাধ্যমে।”

বিজ্ঞাপন

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, “এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন নাম পরিবর্তন করে নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি আইন। আগের আইনে জেল-জরিমানা ছিল। কিন্তু এই আইনে শুধু জরিমানা থাকবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD