Logo

বিজেপির প্রেসিডেন্ট-সেক্রেটারির সাথে আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৩, ০৪:১৯
বিজেপির প্রেসিডেন্ট-সেক্রেটারির সাথে আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক
ছবি: সংগৃহীত

বিজেপির আমন্ত্রণে সফররত দলের নেতৃবৃন্দ এরপর বিজেপির সদর দফতরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সাথে আলোচনায় মিলিত হন।

বিজ্ঞাপন

ভারত সফররত বাংলাদেশ আ.লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সাথে পৃথক বৈঠক করেছে। 

সোমবার (৭ আগস্ট) দুপুরে আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সাথে বৈঠক করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজেপির আমন্ত্রণে সফররত দলের নেতৃবৃন্দ এরপর বিজেপির সদর দফতরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সাথে আলোচনায় মিলিত হন। 

বিজ্ঞাপন

আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বৈঠকদ্বয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD