হাসপাতালে জেরিন খান

তিনি বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
বলিউড অভিনেত্রী জেরিন খান। তিনি বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। তাতে দেখা যায়, হাতে স্যালাইনের নল লাগানো। এ ছবিতে নিজের মুখ দেখাননি জেরিন। তবে ক্যাপশনে তিনি লিখেছেন, “জীবনের আপডেট।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারতে হুহু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মুম্বাইয়ে মশাবাহিত এ রোগ ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের স্বাস্থ্য অধিদফতররের বরাত দিয়ে ফ্রিপ্রেস জানিয়েছে, এ মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে ১৫৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ১৩ আগস্ট পর্যন্ত এ সংখ্যা ৩১৭ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়
বিজ্ঞাপন
বলিউডের “ভাইজান” খ্যাত সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে রঙিন পর্দায় পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’, ‘রেডি’ সিনেমায় দেখা গেছে তাকে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








