Logo

রবীন্দ্রসংগীত গাইলেন সুবাহ

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ২১:৩৪
রবীন্দ্রসংগীত গাইলেন  সুবাহ
ছবি: সংগৃহীত

আমারও পরানো যাহা চায়’ আমারও পরানো যাহা চায়’ নামে একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন সুবাহ। একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন সুবাহ।

বিজ্ঞাপন

ঢালিউডের এ প্রজন্মের নায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসাবে বেশ সুনাম রয়েছে তার। এবার তার কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত।

জানা যায়, ‘আমারও পরানো যাহা চায়’ নামে একটি  রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন সুবাহ। নতুন করে গানটি সংগীত আয়োজন ইফতেখারুল এহতেশাম লালিন।

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে সুবাহর নিজের ইউটিউব চ্যানেল গানটি। আর এই গানটি চিত্রগ্রহণ, ভিডিও পরিচালক ও সম্পাদনা করেছেন সোহাগ খান এসকে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সুবাহ বলেন, “গান দিয়ে আমার মিডিয়াতে পথচলা শুরু হয়ে ২০১৯ সালে। আমার প্রথম গাওয়া মৌলিক গান ছিল। সেই গানের শিরোনাম ছিল ‘চল মেলায় যাইরে’। গানটি শোনে সবাই খুব প্রশংসা করেছে। আমার শুভাকাঙক্ষী এবং মিডিয়া অনেকে বলছিল আরও মৌলিক গান গাইতে। কিন্তু সিনেমায় সময় দিতে গিয়ে আর গান করা হয়নি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলে, “এছাড়াও নজরুল সংগীত ও কিছু নতুন মৌলিক গান এবং পুরনো গানের কভার করে খুব শীগ্রই আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো। আমি অভিনয়কে ভালবাসি অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই। এর পাশাপাশি শ্রোতা ও দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে চাই। আশা করি আমার গাওয়া গান গুলো সকলের ভাল লাগবে।” 

বিজ্ঞাপন

উল্লেখ, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শন সিনেমা সমালোচক প্রশংসা কুড়িয়েছে এই চিত্রনায়িকা। তার অভিনীত ৫টি সিনেমা মুক্তির অপেক্ষা আছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD