Logo

ঢালিউডে কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৩, ২০:৪২
ঢালিউডে কাজের অনুমতি পেলেন সায়ন্তিকা
ছবি: সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে।

বিজ্ঞাপন

টালিউডের জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। শিগগিরই ঢাকাই চলচ্চিত্রে পা রাখতে চলেছেন তিনি।  বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে এই নায়িকা জানিয়েছিলেন, সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে। এবার সিনেমায় কাজ করার অনুমতি পেলেন সায়ন্তিকা।

জানা যায়, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে উল্লেখ করা হয়েছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

পুরোপূড়ী বাণিজ্যিক ধারায় ‘ছায়াবাজ’ সিনেমাটি বানাবেন তাজু কামরুল। তবে ভিসা সংক্রান্ত জটিলতায় এখনো বাংলাদেশে আসতে পারেননি নায়িকা। ভিসা নিশ্চিত করা গেলেই নতুন করে শুটিং শিডিউল করা হবে। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে সায়ন্তিকার সঙ্গে চুক্তি হয়ে গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD