Logo

‘টাইগার ৩’কবে মুক্তি পাবে, জানালেন সালমান

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৮
‘টাইগার ৩’কবে মুক্তি পাবে, জানালেন সালমান
ছবি: সংগৃহীত

সালমান খান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ।

বিজ্ঞাপন

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’-এর পোস্টার ইতোমধ্যেই সাড়া ফেলেছে। ঘোষণা করা হয়েছে এ বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

সালমান খান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ। এই সিনেমার নতুন পোস্টার শেয়ার করে বলিউড ভাইজান বলেছেন, ‘টাইগার ৩’ নিয়ে আসছি দিওয়ালিতে। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে।

বিজ্ঞাপন

পোস্টারে দেখা গেছে, ‘টাইগার’রূপী সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। দুজনের চোখে-মুখে ক্ষিপ্রতা, হাতে শক্তিশালী বন্দুক। বোঝাই যাচ্ছে, নতুন মিশনেও অ্যাকশন-থ্রিলে চমকে দিতে চলেছেন তারা।

বিজ্ঞাপন

শোনা যায়, সালমানের টাইগারে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও। বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে দিওয়ালি উপলক্ষে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা বানিয়েছেন মনীশ শর্মা। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD