Logo

ইসরাইলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

profile picture
জনবাণী ডেস্ক
৯ অক্টোবর, ২০২৩, ২০:২৫
ইসরাইলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত
ছবি: সংগৃহীত

যার মধ্যে কয়েকটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনও সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছেজাতিসংঘের মানবিক সংস্থা।

গাজায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবনলক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার মধ্যে কয়েকটিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনও সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। 

বিজ্ঞাপন

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুমান করে জানিয়েছে, গাজার ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন আশ্রয় নিয়েছে।

বিজ্ঞাপন

গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো দক্ষিণ ইসরাইলে সমন্বিত হামলা চালানোর পর ইসরায়েল দরিদ্রপীড়িত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস এবং কয়েক দিনের মধ্যে জ্বালানি ফুরিয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

বিজ্ঞাপন

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১৯ জন মারা গেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD