Logo

নতুন করে ভাইরাল হতে চাই না: অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৩, ০২:১৬
নতুন করে ভাইরাল হতে চাই না: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

এই অডিও ভাইরালের পেছনে “পরোক্ষভাবে” অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ নভেম্বর) রাতে কয়েকটি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও নায়িকা অপু বিশ্বাসের কথোপকথন দাবি করে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যা ইতোমধ্যে টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে। ডালপালা মেলছে নানা গুঞ্জনের। যদিও অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনও মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির। বিষয়টি নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন বুবলী। তিনি এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে “ষড়যন্ত্রের শিকার” বলে মন্তব্য করেছেন। 

এদিকে, এই অডিও ভাইরালের পেছনে “পরোক্ষভাবে” অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে। এ বিষয়ে জানতে চাইলে আজ সকালে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, “দেখুন এ ঘটনায় আমাকে কেন জড়ানো হচ্ছে আমি জানি না। কেনইবা আমাকে প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে? যাদের নিয়ে এই আলোচনা, তারাই ভালো বলতে পারবেন। তাদের কাছেই প্রশ্ন রাখুন। আমি কোনো মন্তব্যই করতে চাই না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপুর কথা শেষ না হতেই প্রশ্ন করা হয়, আপনি কোনো মন্তব্য করতে চাইছেন না- ঠিক আছে। কিন্তু কল রেকর্ডে আপনার নাম বারবার উঠে এসেছে। তাই এটি ভাইরাল হওয়ার পেছনে আপনার দিকেই “পরোক্ষভাবে” আঙুল তোলা হচ্ছে। বলা হচ্ছে, আপনিই নাকি ভাইরাল করেছেন। উত্তরে অপু বিশ্বাস বলেন, “আমি কেন এসব ভাইরাল করতে যাবো। আমি যতটুকু বুঝি এ ঘটনা তাপস ও ফারজানা মুন্নির একান্তই ব্যক্তিগত বিষয়। সেখানে আমাকে জড়ানোর মানে নেই। জড়িয়েও যদি থাকে ‘ওই ভদ্র মহিলাই’ জড়িয়েছেন। আমি তার নাম উচ্চারণ করে নতুন করে ভাইরাল হতে চাই না।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD