Logo

ভালোবাসা দিবসে আসছে পূজার ‘নাকফুল’

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৩, ২১:৪৪
ভালোবাসা দিবসে আসছে পূজার ‘নাকফুল’
ছবি: সংগৃহীত

নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা।

বিজ্ঞাপন

আসন্ন ভালোবাসা দিবসে দেশের সিনেমা হলে মুক্তি পাবে নায়িকাক পূজা চেরি অভিনীত ছবি ‘নাকফুল’। অলক হাসানের নির্মিত এই ছবিতে প্রথমবারের মতো নায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা। 

ছবি নিয়ে পূজা চেরি বলেন, “নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। সেই আবেগের বিষয়টি নিয়েই নাকফুল। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। আমরাও মুক্তির অপেক্ষায় থাকলাম। আশা করি, সিনেমাও দর্শকের মনে জায়গা করে নেবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনায় গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। যাতে ফুটে উঠবে গ্রামের একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প। সিনেমায় আদর-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌসহ অনেকে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD