Logo

এবার পরীমনির রহস্যময় পোস্ট!

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৩, ০৩:৪২
এবার পরীমনির রহস্যময় পোস্ট!
ছবি: সংগৃহীত

উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!”

বিজ্ঞাপন

কয়েকদিন ধরেই অভিনেত্রী শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের “প্রেম” নিয়ে শোরগোল চলছে নেটমাধ্যমে। এরই মাঝে রহস্যময় এক পোস্ট দিলেন ঢাকাই ছবি আরেক নায়িকা পরীমনি। শনিবার (১১ নভেম্বর) নিজের সামাজিকমাধ্যম ফেসবুক আইডিতে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন এই নায়িকা।

ক্যাপশনে তিনি লেখেন, “উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!” তবে ভক্ত অনুরাগীরা ধরেই নিয়েছেন পরীর এই স্ট্যাটাসটি বুবলীকে উদ্দেশ্য করে দিয়েছেন। যদিও পরী কারো নাম উল্লেখ করেননি।  

বিজ্ঞাপন

এদিকে, গেল  ৪ নভেম্বর রাত থেকে বুবলী-তাপসের প্রেমের গুঞ্জনটা শুরু। গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর একটি ফেসবুক পোস্টের সূত্র ধরেই মূলত চর্চার শুরু।

বিজ্ঞাপন

সেই পোস্টে তিনি লেখেন, তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।  

বিজ্ঞাপন

এর কিছু সময় পরেই মুন্নী জানান, তার আইডি হ্যাকড হয়েছিল। এ দিকে গণমাধ্যমে সবকিছু অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে। একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা করছে। শুধু তাই নয়, রীতিমতো তার অভিযোগের তীর অভিনেত্রী অপু বিশ্বাসের দিকেই। তাই প্রয়োজন হলে প্রমাণ নিয়ে সবার সামনে হাজির হবেন বলেও জানান এই নায়িকা।

বিজ্ঞাপন

এরপর এই বিষয়টি কিছুটা ধাপাচাপা পড়তেই গেল ১১ নভেম্বর রাতে সামাজিকমাধ্যমে বুবলী-তাপসের প্রেম নিয়ে ১৩ মিনিট ৫৪ সেকেন্ডের ফারজানা মুন্নীর কথপোকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। যা নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। আর এতেও ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন বুবলী। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD