Logo

মুমিনুলের জোড়া আঘাত, অলআউট নিউজিল্যান্ড

profile picture
জনবাণী ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৩, ২৩:০১
মুমিনুলের জোড়া আঘাত, অলআউট নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

এখন ৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

তৃতীয় দিনে হাতে মাত্র দুই উইকেট নিয়ে ৪৪ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড মাঠে নেমেছিল । তারাই অলআউট হওয়ার আগে নিয়ে নিয়েছে লিড।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ড করেছে ৩১৭ রান। এখন ৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের প্রথম ঘণ্টা টাইগাররা ছিল ভীষণ হতাশ। উইকেটের দেখা মিলছিল না, রানও আটকে রাখতে পারছিলেন না বোলাররা। পরে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ ব্যাটিংয়ে লিডও নিয়ে নেয় নিউজিল্যান্ড। তবে লিডটা বড় হতে দেননি মুমিনুল হক। 

বিজ্ঞাপন

আগের দিন গ্লেন ফিলিপসকে ফিরিয়ে জুটি ভাঙা এই ‘অকেশনাল বোলার’ এদিনও বল হাতে একই কাজ করেন। পানি বিরতির পরের ওভারেই তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসে শান্ত।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম বলেই তিনি জেমিসনকে ফেরান। ৭০ বল খেলে ২৩ রান করা এই ব্যাটার হন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি তিনি। ভাঙে সাউদির সঙ্গে ৫২ রানের জুটি। ওই ওভারেই শেষ উইকেটটিও নিয়ে নেন মুমিনুল। ৬২ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর তালে বোল্ড করেন তিনি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD