Logo

হঠাৎ ডিবি কার্যালয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর

profile picture
জনবাণী ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৩, ০১:৩৮
হঠাৎ ডিবি কার্যালয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর
ছবি: সংগৃহীত

বেলা ১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান।

বিজ্ঞাপন

বিএনপি থেকে সদ্য  বহিষ্কার হওয়া ও সদ্য আ. লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম হঠাৎ ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গেছেন।

বুধবার (৬ ডিসেম্বর)  বেলা ১টার দিকে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান।  ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। সাক্ষাতের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মেজাজ হারান তিনি।

বিজ্ঞাপন

কেন নির্বাচন ভবনে এসেছেন- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি এ বিষয়ে আপনাদের কাছে জবাবদিহিতা করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।”

বিজ্ঞাপন

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আ. লীগের মনোনয়ন পান বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর।

বিজ্ঞাপন

তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ ওঠে। নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজও করে। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু তাকে শোকজ করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD